শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের সামনে ইরানের নতুন শর্ত।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসতে রাজি ইরান। তবে যুদ্ধবিরতির জন্য তেহরান যে শর্তগুলো দিয়েছে, সেগুলো ওয়াশিংটনের জন্য মেনে নেওয়া সহজ হবে না।
ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে লেবাননসহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে একযোগে যুদ্ধ বন্ধ, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার, যুদ্ধক্ষতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষতিপূরণ, সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিদেশে জব্দ ইরানি সম্পদ ছাড় এবং পারস্য উপসাগরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার।
রয়টার্স জানিয়েছে, এর আগে ইরানের একটি প্রস্তাবকে ট্রাম্প প্রকাশ্যে 'আবর্জনা' বলেছিলেন। নতুন প্রস্তাবে বড় কোনো পরিবর্তন নেই বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের অনুরোধেই ইরানে নতুন বড় হামলার পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত রাখা হয়েছে। কূটনৈতিক পথে চুক্তির সম্ভাবনার ইঙ্গিতও দিয়েছেন তিনি। তবে ইরানের কঠোর অবস্থানের পর দুই পক্ষের মধ্যে আসলে কতটা সমঝোতা হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
সূত্র: রয়টার্স
মতামত দিন