আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যায় ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার ঘোষণার বিল ইরানি পার্লামেন্টে।

নিজেস্ব প্রতিবেদক:

খামেনি নিহতের প্রতিশোধ নিতে এবার সংসদীয় পথে হাঁটছে ইরান। পার্লামেন্টে উত্থাপিত একটি বিলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হত্যার জন্য ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার ঘোষণার প্রস্তাব করা হয়েছে।

বিলটি এখন ভোটাভুটির অপেক্ষায়।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, এই বিলের মাধ্যমে পুরস্কার প্রদানের জন্য আনুষ্ঠানিক আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এর আগে ধর্মীয় ফতোয়া ও রাজনৈতিক বিবৃতিতে পশ্চিমা নেতাদের বিরুদ্ধে হুমকি এলেও সংসদীয় আইনের মাধ্যমে এমন পদক্ষেপ এটাই প্রথম।

এদিকে উত্তেজনার মাঝেও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছে, তবে অগ্রগতি সীমিত। ওয়াশিংটন চাইছে পারমাণবিক কর্মসূচি সীমিত করা, আর তেহরান দাবি করছে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও হরমুজ প্রণালিতে সার্বভৌমত্বের স্বীকৃতি।

গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ইরান যেকোনো সময় হামলা চালাতে পারে এই আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পরপরই চলমান ফৌজদারি মামলার শুনানি থেকে অব্যাহতি নিয়েছেন, যা নতুন সামরিক পদক্ষেপের জল্পনাকে আরও উসকে দিচ্ছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

মতামত দিন