কিউবায় সামরিক আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে রক্তক্ষয়ী পরিণতির হুঁশিয়ারি প্রেসিডেন্ট দিয়াজ-কানেলের।
নিজেস্ব প্রতিবেদক:
হাভানায় হাত দিলে ভালো হবে না — এই বার্তাই স্পষ্ট করে দিলেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। সোমবার এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, কিউবা কারো শত্রু নয়, কোনো দেশে হামলার ইচ্ছাও তাদের নেই।
কিন্তু নিজেদের রক্ষায় যা করার তা করতে তারা পিছপা হবে না।
তার অভিযোগ, বছরের পর বছর ধরে নানাভাবে কিউবাকে চাপে রাখছে ওয়াশিংটন। ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা এবং দেশজুড়ে তীব্র জ্বালানি সংকটের মধ্যে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে।
মজার বিষয় হলো, এই একই ভাষায় যুক্তরাষ্ট্রকে বারবার সতর্ক করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোও। আত্মরক্ষার দাবি তুলে আমেরিকাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি তার মুখেও নতুন নয়।

মতামত দিন