সৌদি আরবে পাকিস্তানের ৮ হাজার সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন।
ইরানের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই সৌদি আরবে বড় পরিসরে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে সই হওয়া প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী এই মোতায়েন করা হয়েছে, যার পূর্ণাঙ্গ চিত্র এতদিন অজানা ছিল।
মাঠে রয়েছে প্রায় ৮ হাজার পাকিস্তানি সেনা। সঙ্গে গেছে জেএফ-১৭ যুদ্ধবিমানের একটি পূর্ণ স্কোয়াড্রন, দুই স্কোয়াড্রন ড্রোন এবং চীনা প্রযুক্তির এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পুরো বহর পাকিস্তানি সদস্যরাই চালাচ্ছেন, অর্থ দিচ্ছে রিয়াদ। দরকার পড়লে আরও সেনা পাঠানোর কথাও রয়েছে চুক্তিতে।
প্রতিরক্ষা চুক্তির শর্ত গোপন রাখা হলেও মূল বিষয়টি স্পষ্ট — যেকোনো আক্রমণের মুখে দুই দেশ পরস্পরের ঢাল হয়ে দাঁড়াবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন, সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক ছাতার আওতায় রয়েছে।
ইসলামাবাদ বা রিয়াদ — কেউই এখন পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি।
সূত্র: রয়টার্স

মতামত দিন