আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ঈদের আগে মসজিদে বন্দুক হামলা, নিহত ৩; হামলাকারী দুই কিশোরও নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক নিয়ে হামলা চালিয়েছে দুই কিশোর। গতকাল সোমবার স্থানীয় সময় দুপুরে এই হামলায় একজন নিরাপত্তাকর্মীসহ তিনজন প্রাণ হারিয়েছেন।

হামলার পর মসজিদ থেকে কিছুটা দূরে একটি গাড়িতে দুই হামলাকারীর মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, তারা নিজেরাই গুলি করে জীবন দিয়েছে। তাদের একজনের বয়স ছিল ১৭, অন্যজনের ১৯।

হামলার সময় ইসলামিক স্কুলে ক্লাস চলছিল, তবে কোনো শিশু হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্যান ডিয়েগোর শীর্ষ পুলিশ কর্মকর্তা স্কট ওয়াল জানান, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়, তবে মুসলিমবিদ্বেষই এর পেছনে থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। তদন্তে এফবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছে।

মসজিদের ইমাম তাহা হাসান বলেন, উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা অত্যন্ত ভয়ংকর একটি ঘটনা এবং এমন পরিস্থিতির মুখে তারা আগে কখনো পড়েননি। আর মাত্র কয়েক দিন পরেই ঈদুল আজহা — তার ঠিক আগমুহূর্তে এই ট্র্যাজেডি মুসলিম সমাজে গভীর শোকের ছায়া ফেলেছে।

সূত্র: রয়টার্স

মতামত দিন