আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ইরানে শুরু করতে পারে যুক্তরাষ্ট্র।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বিপজ্জনক মোড় নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহামাদ এলমাসরি। তার মতে, খুব অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নিতে পারে।

আল জাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে এলমাসরি বলেন, ওয়াশিংটনের বর্তমান অবস্থান ক্রমেই চাপের মুখে পড়ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহল থেকে একাধিক চাপ তৈরি হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরাইলপন্থি কঠোর অবস্থানের মহল ট্রাম্পকে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে উৎসাহ দিচ্ছে। কিন্তু একই সময়ে ইরানের সঙ্গে আলোচনায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় মার্কিন প্রশাসন কৌশলগত সংকটে পড়েছে।

এলমাসরি মনে করেন, ট্রাম্প যে ধরনের রাজনৈতিক ছাড় বা কূটনৈতিক অগ্রগতি আশা করেছিলেন, বাস্তবে তা হয়নি। ফলে আলোচনার পথও এখন অনিশ্চয়তার মুখে।

তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাম্প্রতিক বৈঠক থেকেও প্রত্যাশিত সমর্থন বা সুবিধা পায়নি যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকের মতে, এই সংঘাত দীর্ঘায়িত হলে তা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বড় বোঝা হয়ে দাঁড়াবে। তাই সংঘাত থামানোই যুক্তিযুক্ত পথ হতে পারে।

তবে তার আশঙ্কা, ট্রাম্প এখনই সেই পথে হাঁটবেন না। কারণ দৃশ্যমান কোনো ‘বিজয়’ ছাড়া পিছু হটলে তা তার রাজনৈতিক অবস্থানের জন্য নেতিবাচক হতে পারে।

মতামত দিন