মাঝ আকাশে 'সিগারেট খাবো' বলে তাণ্ডব, ক্রুকে কামড় দিয়ে জরুরি অবতরণ ঘটালেন যাত্রী।
মেলবোর্ন থেকে ডালাসগামী কান্তাসের একটি ফ্লাইটে এক যাত্রীর উগ্র আচরণে শেষ পর্যন্ত জরুরি অবতরণ করতে হয়েছে। গত শুক্রবার প্রায় সাত ঘণ্টা উড়ার পর ফরাসি পলিনেশিয়ার রাজধানী পাপিতেতে নামতে বাধ্য হয় কিউএফ২১ ফ্লাইটটি।
৩৫ হাজার ফুট উচ্চতায় হঠাৎ ওই যাত্রী বিমানের ভেতরে অস্থির হয়ে ওঠেন এবং 'বাইরে গিয়ে সিগারেট খাবেন' বলে দাবি তোলেন। পরিস্থিতি বেগতিক দেখে একপর্যায়ে তিনি একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়ে দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই যাত্রী ক্রুদের সঙ্গে তর্কে জড়িয়েছেন এবং করিডরে টলতে টলতে হাঁটছেন।
পাপিতেতে নামার পর স্থানীয় কর্তৃপক্ষ তাকে বিমান থেকে নামিয়ে নেয়। কান্তাস পরে জানায়, ভবিষ্যতে ওই যাত্রী তাদের বা সহযোগী জেটস্টারের কোনো ফ্লাইটে উঠতে পারবেন না। বিরতির পর ফ্লাইটটি আবার যাত্রা শুরু করে এবং পরদিন ডালাসে পৌঁছায়।

মতামত দিন