আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

এয়ার শোতে মার্কিন নৌবাহিনীর দুই যুদ্ধবিমান সংঘর্ষ,যুদ্ধবিমান বিধ্বস্ত।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রে এয়ার শো চলাকালে মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়ে পড়েছে নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান। রোববার মাউন্টেইন বিমানবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে সংঘর্ষের পরপরই চারজন ক্রু সদস্য প্যারাশুটে নিরাপদে মাটিতে নেমে আসতে সক্ষম হন।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, দুটি বোয়িং ইএ-১৮জি গ্রোলার জেট অত্যন্ত নিচু উচ্চতায় পাশাপাশি ফরমেশনে উড়ছিল। হঠাৎ বিমান দুটি পরস্পরের সঙ্গে ধাক্কা খায় এবং কিছুক্ষণের জন্য আটকে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ঘূর্ণায়মান অবস্থায় মাটিতে বিধ্বস্ত হয়। সংঘর্ষের কয়েক সেকেন্ডের মধ্যেই পাইলটরা বিমান থেকে বেরিয়ে আসেন।

নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, চারজন ক্রু সদস্যই ভূমিতে নেমেছেন এবং চিকিৎসাকর্মীরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন।

বোয়িং ইএ-১৮জি গ্রোলার একটি ক্যারিয়ারভিত্তিক ইলেকট্রনিক যুদ্ধবিমান, যা এফ/এ-১৮এফ সুপার হরনেটের আদলে তৈরি। ২০০০-এর দশকের শেষ দিকে এটি চালু হয় এবং পুরনো ইএ-৬বি প্রউলারের জায়গা নেয়।

মতামত দিন