আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজে জাহাজ চলাচলে টোল নেবে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি।

নিজেস্ব প্রতিবেদক:

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা তৈরি করেছে ইরান। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।

শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

আজিজি বলেন, এই ব্যবস্থার সুবিধা পাবে কেবল বাণিজ্যিক জাহাজ এবং তেহরানের সঙ্গে সম্পর্ক রাখা দেশগুলো। বিনিময়ে জাহাজগুলোকে নির্দিষ্ট ফি দিতে হবে।

এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়েছেন, ইরানকে কোনো ফি দিলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

প্রায় আড়াই মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে বিদেশি জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ইরান। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগে। যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বোমাবর্ষণ থামালেও ইরানের বন্দরে অবরোধ এখনো বহাল। বিশ্লেষকরা বলছেন, হরমুজকেন্দ্রিক এই নতুন উত্তেজনা তেলের বাজারে আবারও অস্থিরতা ডেকে আনতে পারে।

মতামত দিন