ইরান যুদ্ধ দ্রুত শেষের পথে, ইঙ্গিত ট্রাম্পের।
চলমান সংঘাত নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইরানকে ঘিরে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তা খুব বেশি দিন স্থায়ী হবে না।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লাস ভেগাসে ‘ট্যাক্স ডে’ উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, যুদ্ধের অগ্রগতি তার প্রত্যাশা অনুযায়ী হচ্ছে এবং এটি ‘চমৎকারভাবে’ এগোচ্ছে। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি, তবে মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতার প্রশংসা করেন।
বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, ইরানি রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সেনারা দক্ষতার পরিচয় দিচ্ছে।
এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, ইরানকে ঘিরে শান্তি আলোচনার দ্বিতীয় দফা নিয়ে আলোচনা চলছে। তবে কবে এবং কোথায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মতামত দিন