আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নেতানিয়াহু হত্যার খবর ভুয়া: ইসরায়েল।

নিজেস্ব প্রতিবেদক:

সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন এমন তথ্য ছড়ানো হয়েছে। তবে প্রধানমন্ত্রীর অফিস তা পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাংবাদিকরা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করতে চাইলে তারা জানিয়েছেন, “এটি ভুয়া খবর। প্রধানমন্ত্রী সুস্থ আছেন।”

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এর পেছনে মূলত ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা দায়ী। ওই হামলায় ১,২০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। সূত্র অনুযায়ী, ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনি-ও মারা গেছেন।

উত্তরে ইসরায়েল এবং জর্ডান ও ইরাকসহ কিছু উপসাগরীয় এলাকায় ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরান দাবি করেছে, এসব হামলার লক্ষ্য ছিল সেই এলাকায় থাকা মার্কিন সামরিক স্থাপনা।

সূত্র: এনডিটিভি

মতামত দিন