ড্রোনের মাধ্যমে অভিযান চালাচ্ছে ইরান, লক্ষ্য মার্কিন সন্ত্রাসী।
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরান তার সামরিক বাহিনী ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলের একাধিক মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরান স্থানীয়দের সতর্ক করেছে যেন তারা হামলার এলাকা থেকে দূরে থাকে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সংঘাতের ১৬তম দিনে ইরাক, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো তাদের লক্ষ্যবস্তু হয়েছে।
একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, “আমাদের ড্রোনগুলো মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করতে পারে এবং প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে মিত্র দেশের ওপর ইরানের পাল্টা হামলাকে তিনি সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা হিসেবে দেখছেন।
সূত্র: আরটি
মতামত দিন