আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের জন্য ভিসা মেয়াদ বাড়ানোর বিশেষ ব্যবস্থা তিন দেশের।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিছু দেশ ইতিমধ্যেই বাংলাদেশি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তিতে জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক কর্মীর ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে। বর্তমানে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব নয়, তাই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন থেকে আসা প্রবাসী কর্মীরা তাদের ভিসা নবায়নের জন্য নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে।

অন্যদিকে, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার ইতিমধ্যেই স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি ইতিমধ্যেই শেষ হওয়া বা শেষের পথে থাকা এন্ট্রি ভিসাগুলোর জন্য প্রযোজ্য।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের সুবিধার্থে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে।

মতামত দিন