আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যদি জীবিত থাকে তবে নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার শপথ নিল ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, আইআরজিসি বলেছে, নেতানিয়াহুকে তারা লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে।

যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে।“এই শিশু-হত্যাকারী অপরাধী যদি জীবিত থাকে, তবে আমরা সর্বশক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যা করার চেষ্টা চালিয়ে যাবো।”

এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও উসকে দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র: আল জাজিরা

মতামত দিন