আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদিতে আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস, আল-খারজে জরুরি সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবে আল-খারজ অঞ্চলে আকাশে লক্ষ্য করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে দেশের প্রতিরক্ষা বাহিনী। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণা দিয়ে জানিয়েছে, রিয়াদের আল-খারজের দিকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রকে আকাশে প্রতিহত করে পুরোপুরি নস্যাৎ করা হয়েছে।

সিভিল ডিফেন্সের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে সাইরেন চালু করা হয়েছে। প্রয়োজন পড়লে সবাইকে ঘরে অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। সতর্কবার্তাগুলো সড়ক, জনসমাগমের জায়গা এবং ভবনের ভিতর বিশেষ সাইরেনের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে।

এ অঞ্চলে সম্প্রতি শত্রুপক্ষের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বেড়ে গেছে। সৌদি প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ হামলাই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হচ্ছে। উপসাগরীয় দেশগুলো বর্তমানে ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই কার্যকরভাবে কাজ করছে।

মতামত দিন