ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার দখল করতে যুক্তরাষ্ট্র বর্তমানে কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভবিষ্যতে পরিস্থিতি ভিন্ন হলে বিষয়টি বিবেচনায় আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই মুহূর্তে ওয়াশিংটনের প্রধান মনোযোগ সেই দিকে নেই। কিন্তু প্রয়োজন দেখা দিলে পরবর্তী সময়ে এমন উদ্যোগ নেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না।
এদিকে ইরাকে মার্কিন বাহিনীর একটি সামরিক দুর্ঘটনার খবরও পাওয়া গেছে। দেশটির পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
এই দুর্ঘটনায় চারজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

মতামত দিন