আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে তুরস্কের সতর্কবার্তা।

নিজেস্ব প্রতিবেদক:

লেবাননে চলমান বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি কড়া আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে লেবাননের রাষ্ট্রব্যবস্থা মারাত্মক সংকটে পড়তে পারে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওদেফুলের সঙ্গে আঙ্কারায় অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ফিদান। সেখানে তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক পদক্ষেপের সমালোচনা করেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, লেবাননে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। তার দাবি, এই ধরনের আক্রমণ অব্যাহত থাকলে দেশটি বড় ধরনের ধসের মুখে পড়তে পারে।

ফিদান আরও বলেন, সম্প্রসারণবাদী নীতির অংশ হিসেবেই ইসরায়েল তাদের যুদ্ধের পরিসর লেবানন পর্যন্ত বিস্তৃত করছে। তিনি সতর্ক করে বলেন, লেবাননের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার আগেই এই হামলা বন্ধ করা জরুরি।

সূত্র: আল জাজিরা

মতামত দিন