ইরানের বিরুদ্ধে হামলা,স্পেন সহযোগিতা না করায় ট্রাম্পের বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন। কারণ, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার জন্য তাদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেন যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে না।
বুধবার (১১ মার্চ) ট্রাম্প মাদ্রিদের বিরুদ্ধে ন্যাটোর সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলেন। তিনি সাংবাদিকদের বলেন, “স্পেন মোটেও সহযোগিতা করছে না। তারা খারাপ আচরণ করছে, যা গ্রহণযোগ্য নয়। আমরা চাইলে যে কোনো সময় স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে পারি।”
ট্রাম্প আরও অভিযোগ করেন, স্পেন ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়ে দীর্ঘদিন অবহেলা করেছে। “এ দেশ ন্যাটোর নিরাপত্তা ভোগ করছে, কিন্তু খরচের দিক থেকে সবসময় পিছিয়ে থাকে,” বলেন তিনি।
এ অবস্থায়, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নেতৃত্বাধীন স্পেন সরকার এ সামরিক অভিযানের উপর অস্বীকৃতি জানিয়ে এটি বেপরোয়া ও অবৈধ বলে অভিহিত করেছে। তেহরানের বিরুদ্ধে অভিযানে দক্ষিণ স্পেনের ঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতিও তারা দেয়নি।
ন্যাটোর নতুন নীতি অনুযায়ী জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয় করতে না পারায় স্পেনের সমালোচনা করেছেন ট্রাম্প এবং পাশাপাশি পূর্ণাঙ্গ বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন।
যদিও স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস মঙ্গলবার জানান, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক আছে এবং দুই দেশের দূতাবাস নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে।

মতামত দিন