ইরানের ওপর সামরিক হামলা,এই যুদ্ধে ফ্রান্স সমর্থন দিচ্ছে না এবং এতে অংশও নিচ্ছে না।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার সমালোচনা করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো বলেছেন, এসব হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এর স্পষ্ট কোনো কৌশলগত লক্ষ্যও নেই।
মঙ্গলবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স টু-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান এই যুদ্ধে ফ্রান্স সমর্থন দিচ্ছে না এবং এতে অংশও নিচ্ছে না।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দ্রুত উত্তেজনা কমানোর দাবি রাখে। একই সঙ্গে ইরানকে আঞ্চলিক নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তেহরানকে তার নীতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে এবং বড় ধরনের সমঝোতায় যেতে হবে।
এদিকে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি নিরাপদ রাখতে আন্তর্জাতিক প্রতিরক্ষামূলক উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা চলছে। এই ধারণা প্রথম তুলে ধরেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে ইরানে সামরিক অভিযান শুরু হয়। এরপর থেকে সংঘাত বাড়তে থাকে এবং বিভিন্ন প্রতিবেদনে বহু হতাহতের খবর পাওয়া গেছে।

মতামত দিন