আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরান প্রকাশ করল ভূগর্ভস্থ ড্রোন নেটওয়ার্কের ভিডিও।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান তাদের ভূগর্ভস্থ সুড়ঙ্গে রাখা হাজারো ড্রোনের ভিডিও প্রকাশ করেছে। ফারস নিউজ এজেন্সির ভিডিওতে দেখা গেছে, ড্রোনগুলো সারিবদ্ধভাবে রাখা রয়েছে এবং দেয়ালে ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি টাঙানো রয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ড্রোন মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনায় হামলার জন্য ব্যবহার করা হয়। ভিডিওতে ড্রোনগুলোর বিস্তারিত ক্ষমতা বা পরিসর সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

বিশ্লেষকরা বলছেন, ইরানের ড্রোন অত্যন্ত কার্যকর অস্ত্র। ক্ষেপণাস্ত্রের তুলনায় এগুলো ধীরগতির হলেও কম খরচে একসঙ্গে অনেকগুলো উৎক্ষেপণ করা সম্ভব। একটার পর একটা ড্রোন আক্রমণ করলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যক্ষমতা হারাতে পারে এবং বিমানবন্দর, বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে দীর্ঘ সময় সতর্ক অবস্থায় রাখা সম্ভব হয়।

দীর্ঘ কয়েক বছর ধরে ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করার পাশাপাশি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও সুরক্ষিত উৎক্ষেপণকেন্দ্র তৈরি করেছে। ফলে তাদের হামলার সক্ষমতা দ্রুত দুর্বল করা কঠিন হয়ে উঠেছে।

মতামত দিন