কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে কুয়েতের আকাশসীমায় ইরানের হামলার সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২ মার্চ) সকালে স্থানীয় সময় এ ঘটনা ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা যায়।
ভিডিও ফুটেজে দেখা যায়, আকাশে বিস্ফোরণের পর বিমানটিতে আগুন ধরে যায় এবং কিছুক্ষণ পর সেটি মাটিতে আছড়ে পড়ে। তবে বিমানটির ক্রুদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এখনো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর কিংবা কুয়েত কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। হামলার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাইয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে বলে জানা গেছে।
মতামত দিন