যুক্তরাষ্ট্র থেকে ৮.৬ বিলিয়ন ডলারে এফ-১৫ যুদ্ধবিমান কিনল ইসরায়েল।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সোমবার ৮.৬ বিলিয়ন ডলারের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে, যার আওতায় ইসরায়েলকে ২৫টি এফ-১৫ আইএ যুদ্ধবিমান সরবরাহ করবে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এই বিমানগুলো মিসৌরি অঙ্গরাজ্যে তৈরি করা হবে এবং ২০৩৫ সালের শেষের মধ্যে ইসরায়েলকে হস্তান্তর করা হবে।
চুক্তি অনুযায়ী, নতুন যুদ্ধবিমানগুলোর নকশা, সংহতকরণ, যন্ত্রায়ন, পরীক্ষা ও উৎপাদন সব দায়িত্ব বোয়িং-এর উপর। বিমানগুলো ইসরায়েলের বিমান বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করবে।
মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বৈঠকের পর এ চুক্তি ঘোষণা করা হয়। দুই নেতা প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার গুরুত্বের ওপর আলোকপাত করেছেন। এর আগে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইসরায়েলকে সামরিক সহায়তা হিসেবে ২১.৭ বিলিয়ন ডলার প্রদান করেছে, যা অস্ত্র ক্রয় ও যুদ্ধকালীন তহবিলসহ বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত।

মতামত দিন