আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল ঢাকায় পৌঁছাবেন। পাকিস্তান হাইকমিশন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন পৃথকভাবে শোক প্রকাশ করেছে। তারা সামাজিক মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে স্মরণ করে সমবেদনা জানিয়েছে।

সরকার ঘোষণা করেছে, তাঁর প্রয়াণ উপলক্ষে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয় শোক পালিত হবে, এবং বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

বৃহস্পতিবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগছিলেন—হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি ও লিভারের সমস্যা—যার কারণে ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দেশে ও বিদেশি চিকিৎসকের সমন্বয়ে চিকিৎসা চলছিল, তবে শারীরিক অবস্থার কারণে বিদেশে নেওয়া সম্ভব হয়নি।

খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং নব্বইয়ের গণ-আন্দোলনের সময় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরলস লড়েছেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শূন্যতা তৈরি হয়েছে।

মতামত দিন