আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ট্রাম্প-জেলেনস্কির যুদ্ধ বন্ধ নিয়ে বৈঠক,দু’জনেরই বৈঠক ফলপ্রসূ হওয়ার দাবি।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি দু’জনই বৈঠক ফলপ্রসূ হওয়া দাবি করেছেন। তবে যুদ্ধ বন্ধে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা জানান, ২০ দফা শান্তি প্রস্তাবের প্রায় ৯০ শতাংশ বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ। ট্রাম্প বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার প্রায় ৯৫ শতাংশ বিষয় সমাধান হয়েছে এবং যুদ্ধ বন্ধ সম্পর্কিত সিদ্ধান্তও কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে।

জেলেনস্কি বৈঠককে ফলপ্রসূ হিসেবে আখ্যায়িত করেছেন, যদিও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মস্কো দখলকৃত ভূখণ্ড নিয়ে রাশিয়া-ইউক্রেন কোনো পক্ষই আপাতভাবে নমনীয় নয়। ট্রাম্প বৈঠকের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবারও সাক্ষাৎ করার ইঙ্গিত দিয়েছেন।

মতামত দিন