আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাৎ ও পাচারের দায়ে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর প্রায় ১১.৪ বিলিয়ন রিঙ্গিত জরিমানা আরোপ করা হয়েছে।

৭২ বছর বয়সী নাজিব ২০২২ সাল থেকে কারাগারে রয়েছেন। মামলায় আদালত উল্লেখ করেছে, তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ২.৩ বিলিয়ন রিঙ্গিত অনৈতিকভাবে স্থানান্তরের অভিযোগ রয়েছে। মোট ২৫টি অভিযোগের মধ্যে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। জরিমানা না মেলায় তাকে আরও ৪০ বছরের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

এর আগে নাজিব রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের অর্থ কেলেঙ্কারির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এই রায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত দিন