আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের পদক্ষেপে তীব্রভাবে বিরোধ জানিয়েছে সৌদি আরব।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ তিন দশক ধরে স্বাধীনতার স্বপ্ন দেখলেও আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি পাননি সোমালিল্যান্ড।এবার সেই অপেক্ষার অবসান ঘটল।

গত শুক্রবার ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল এক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি যৌথ চুক্তিতে স্বাক্ষর করল।

১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে যাওয়া সোমালিল্যান্ডের জন্য এটি প্রথম কোনো প্রভাবশালী দেশের স্বীকৃতি। দেশটির প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি ঘটনাকে ঐতিহাসিক অর্জন হিসেবে বর্ণনা করেছেন।

তবে ইসরায়েলের এই পদক্ষেপে সৌদি আরব তীব্রভাবে বিরোধ জানিয়ে দিয়েছে। রিয়াদ জানিয়েছে, তারা সোমালিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সোমালিয়ার মূল কাঠামোর বাইরে কোনো সমান্তরাল রাষ্ট্র গঠনের চেষ্টা তারা সমর্থন করবে না এবং এমন স্বীকৃতি আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করতে পারে।

সোমালিল্যান্ড ৩ দশক ধরে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য লড়াই করলেও এতদিন কার্যত উপেক্ষিত ছিল। ইসরায়েলের এই ঘোষণা হর্ন অব আফ্রিকার ভূ-রাজনীতিতে নতুন ও জটিল পরিস্থিতি তৈরি করেছে, যা প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

মতামত দিন