ইসরায়েল স্বীকৃতি দিল সোমালিল্যান্ডকে, আফ্রিকার রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়।
প্রায় ৩৩ বছরের স্বতন্ত্র চলাচলের পর আন্তর্জাতিক স্বীকৃতির অপেক্ষা শেষ হলো সোমালিল্যান্ডের। শুক্রবার ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই দেশটিকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরহমান মোহাম্মদ আবদুল্লাহির সঙ্গে সাক্ষাৎ করে যৌথভাবে কৃষি, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতের সহযোগিতা বৃদ্ধির চুক্তিতে স্বাক্ষর করেন। নেতানিয়াহু এটিকে আব্রাহাম অ্যাকর্ডসের ধারার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন।
এই ঘোষণার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়েছে আঞ্চলিক পরিধিতে। সোমালিয়া সরকার এটিকে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে নিন্দা জানিয়েছে। মিশর, তুরস্ক ও জিবুতি এই পদক্ষেপের তীব্র বিরোধ জানিয়েছে। আফ্রিকান ইউনিয়নও সোমালিয়ার অখণ্ডতার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
১৯৯১ সালের গৃহযুদ্ধের পর থেকে নিজস্ব প্রশাসন চালাচ্ছিলেও সোমালিল্যান্ড আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় কূটনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতার মুখে ছিল। ইসরায়েলের স্বীকৃতি দেশটিকে নতুনভাবে আন্তর্জাতিক মঞ্চে প্রবেশের সুযোগ এবং কূটনৈতিক শক্তি বৃদ্ধির পথ দেখিয়েছে।
মতামত দিন