আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প।

নিজেস্ব প্রতিবেদক:

বুধবার (২৪ ডিসেম্বর) তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকায় শক্তিশালী ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতায় রাজধানী তাইপেইসহ আশপাশের এলাকায় ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামো কেঁপে ওঠে।

স্মরণযোগ্য, ২০১৬ সালে তাইওয়ানে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল।

মতামত দিন