ওডেসায় রাশিয়ার হামলা: বিদ্যুৎ বিভ্রাট, আগুন ও ভয়াবহ পরিস্থিতি।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর শহর ওডেসায় রাশিয়ার হামলা তীব্র আকার ধারণ করেছে।স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২১ ডিসেম্বর) রাতের হামলায় বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কয়েকটি আগুনের ঘটনা ঘটেছে।
হামলার ফলে বিশাল এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। অন্ধকারে আটকা পড়েছে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ। এ ঘটনায় পুড়ে গেছে ময়দা এবং ভোজ্যতেলের কিছু কনটেইনার। এছাড়া সমুদ্রপথে অবস্থিত গুরুত্বপূর্ণ অবকাঠামোও হুমকির মুখে পড়েছে।
ওডেসার দিকে রাশিয়ার হামলার উদ্দেশ্য ব্যাখ্যা করে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, এটি ‘পদ্ধতিগত’ভাবে চালানো হচ্ছে। তিনি সতর্ক করেছেন, যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দুতে ওডেসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই ভবিষ্যতে এখানে আরও তীব্র সংঘর্ষ হতে পারে।
প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার এই হামলার মূল লক্ষ্য হচ্ছে সমুদ্রপথে সেনাদের রসদ সরবরাহ বন্ধ করা। গত কয়েকদিনে এই হামলায় ওডেসায় অনেকেই হতাহত হয়েছেন।

মতামত দিন