ইন্দোনেশিয়ার জাভায় ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত।
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় সোমবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় মধ্যরাতে রাজধানী জাকার্তা থেকে যোগকার্তা শহরের দিকে যাত্রা করছিল একটি যাত্রীবাহী বাস। সেমারাং শহরের ক্রাপিয়াক টোলওয়ের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি কংক্রিটের দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। ওই সময় বাসে ৩৪ জন যাত্রী ছিলেন।
প্রাথমিকভাবে ছয়জন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলেও যাত্রাপথে আরও ১০ জন মারা যান। আহতদের মধ্যে অনেকের অবস্থা এখনও সংকটাপন্ন।
দুর্ঘটনার সঠিক কারণ তদন্তাধীন রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালানো হবে।

মতামত দিন