আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মস্কোয় গাড়িবোমা হামলায় রুশ সেনাবাহিনীর শীর্ষ জেনারেল নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

রাশিয়ার রাজধানী মস্কোতে সোমবার সকালে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। নিহতের বয়স ৫৬ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি একটি গাড়ির নিচে পুঁতে রাখা বোমা থেকে ঘটে। সারভারভ রাশিয়ার সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন। রুশ তদন্ত সংস্থার প্রাথমিক অনুমান, এই হামলার পেছনে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে ইউক্রেন এখনো বিষয়টি সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

উল্লেখযোগ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর মস্কোতে একাধিক রুশ উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। চলতি বছরের এপ্রিলে গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারান জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে স্কুটারে পুঁতে রাখা বিস্ফোরণে নিহত হন জেনারেল ইগর কিরিলভ।

কিরিলভ হত্যাকাণ্ডের পর ইউক্রেনের একটি সূত্র জানিয়েছে, নিরাপত্তা সংস্থা এ ঘটনায় সম্পৃক্ত ছিল। তবে ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে এই ধরনের হামলার দায় স্বীকার করেনি।

মতামত দিন