আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদিতে অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সধারীদের জন্য অ্যালকোহল কেনার সুযোগ বৃদ্ধি।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবে নীরবে অ্যালকোহল বিক্রয় কেন্দ্রের প্রবেশাধিকার সম্প্রসারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ধনী অমুসলিম বিদেশি নাগরিকরাও দেশের একমাত্র গোপন দোকান থেকে অ্যালকোহল কিনতে পারবেন।

টাইমস অব ইসরায়েলের রোববার (২১ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে চালু হওয়া এই দোকান শুরুতে কেবল অমুসলিম কূটনীতিকদের জন্য সীমিত ছিল। নতুন ব্যবস্থায় প্রিমিয়াম রেসিডেন্সি পাওয়া দক্ষ পেশাজীবী, বিনিয়োগকারী ও উদ্যোক্তারা এখন এখান থেকে অ্যালকোহল কেনা সম্ভব।

দোকানটি রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত এবং তা কঠোর নিয়ন্ত্রণের মধ্যে পরিচালিত হচ্ছে। সাধারণ সৌদি নাগরিকদের জন্য এখনও অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।

বিশ্লেষকদের মতে, এটি দেশটির সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিক অংশ। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও বাদশাহ সালমান সম্প্রতি সিনেমা হল চালু, নারীদের গাড়ি চালনার অনুমতি এবং বড় ধরনের সংগীত উৎসব আয়োজনের মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। তবে রাজনৈতিক মতপ্রকাশ ও ভিন্নমত এখনও কঠোরভাবে দমন করা হয়।

মতামত দিন