ইউক্রেনে নির্বাচনের সময় সাময়িক হামলা বিরতি দিতে রাজি রাশিয়া: পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি জাতীয় নির্বাচন ঘোষণা করেন, তাহলে ভোটের সময় নিরাপত্তার স্বার্থে রাশিয়া শর্তসাপেক্ষে দেশটিতে সাময়িকভাবে হামলা বন্ধ রাখবে।
শনিবার (২০ ডিসেম্বর) রাশিয়ান টেলিভিশন আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, সীমান্তবর্তী অঞ্চলে আশ্রয় নেওয়া ইউক্রেনীয় নাগরিকরাও নির্বাচনে অংশ নিতে দেশের মধ্যে ফিরে আসতে পারবেন এবং এই ক্ষেত্রে রুশ সেনাবাহিনী কোনো বাধা দেবে না।
তবে পুতিন সতর্ক করেছেন, যদি নির্বাচনের তফসিল ঘোষণার পর ইউক্রেন যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে নতুন অস্ত্র ও সেনা মজুত শুরু করে, তাহলে তার ফল খুব মারাত্মক হতে পারে।

মতামত দিন