আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস-কারের সংঘর্ষে নিহত ১৩।

নিজেস্ব প্রতিবেদক:

ঘন কুয়াশার কারণে ভারতের দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে উত্তরপ্রদেশের মথুরা এলাকায় এক্সপ্রেসওয়েতে একের পর এক যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় সাতটি বাস ও তিনটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কুয়াশার কারণে সামনের রাস্তা প্রায় অদৃশ্য হয়ে যায়। এ অবস্থায় দ্রুতগতির যানগুলো নিয়ন্ত্রণ হারিয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেক যাত্রী যানবাহনের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এর আগের দিনও ঘন কুয়াশার কারণে দিল্লি–মুম্বাই এক্সপ্রেসওয়েতে প্রায় ২০টি যানবাহনের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে।

মতামত দিন