আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পূর্ব বলিভিয়ার সান্তা ক্রুজে ভয়াবহ বন্যা: ৭ জন নিহত, নিখোঁজ অন্তত ২০ জন।

নিজেস্ব প্রতিবেদক:

পূর্ব বলিভিয়ার সান্তা ক্রুজ অঞ্চলে চলমান ভারী বর্ষণের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

সিনহুয়া সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবারের অতিবর্ষণের ফলে নদীর বাঁধ ভেঙে গেলে আশেপাশের সরকারি স্থাপনা ও দুটি সেতু ধ্বংস হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় বহু ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং শতাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। বন্যায় গবাদি পশু ও বৃক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জরুরি বিভাগের উদ্ধারকারীরা বন্যা আক্রান্ত এলাকায় কাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংখ্যা কমপক্ষে ৬০০। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় করার জন্য বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ একটি সংকট কেন্দ্র স্থাপন করেছেন এবং নিজ উদ্যোগে পরিস্থিতি তদারকি করছেন।

মতামত দিন