দক্ষিণ চীনে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১২।
নিজেস্ব প্রতিবেদক:
দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শান্টো শহরের ওই ভবনে মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে।
প্রায় এক ঘণ্টা পর, রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শিনহুয়ার খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে অনেকে আটকা পড়ে ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রাণহানি ঠেকানো সম্ভব হয়নি।
এর মাত্র এক মাস আগে গুয়াংডংয়ের হংকং-সংলগ্ন এলাকায় একাধিক উচ্চমানের আবাসিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৬০ জনের মৃত্যু হয়। সেই বড় দুর্ঘটনার পর আবারও একই প্রদেশে আগুনের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্র: রয়টার্স

মতামত দিন