অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ভয়াবহ দাবানল, বাড়ি ধ্বংস ও বহু এলাকায় জরুরি সতর্কতা জারি।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড নর্থ ও সেন্ট্রাল কোস্টের কয়েকটি এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত কমপক্ষে ১৬টি বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও অনেক বাড়ি এখনো ঝুঁকির মধ্যে রয়েছে।
রুরাল ফায়ার সার্ভিস জানিয়েছে, নিমবিন রোড থেকে কুলিওয়ং এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে। স্থানীয়দের সতর্ক করে বলা হয়েছে, নিমবিন রোড, গ্লেনরক পেরেড, লারা স্ট্রিট এবং নিমালা এভিনিউ এলাকার মানুষ এখনই নিরাপদ স্থানে সরতে। কুলিওয়ং সিডনির থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরে অবস্থিত।
একই সঙ্গে, বেইরমি, বেইরমি ক্রেক, উইডিন, ইয়োরা এবং কেরাব্বি এলাকায়ও আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। যারা এখনো নিরাপদে পৌঁছাননি, তাদেরকে বাংকার বা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আগুনের কারণে ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)।
সিনিয়র আবহাওয়াবিদ ডিন নারামোর বলেন, “এলাকায় তাপমাত্রা খুব বেশি, সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। এই পরিস্থিতি আগুনকে দ্রুত ছড়িয়ে দিতে সহায়ক হচ্ছে।”
সূত্র : আনাদোলু এজেন্সি/এসবিএস

মতামত দিন