আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার ভারতে থাকা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে এনডিটিভির এডিটর-ইন-চিফের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

জয়শঙ্কর বলেন, “শেখ হাসিনা যেসব পরিস্থিতির কারণে ভারতে এসেছেন, সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। কতদিন এখানে থাকবেন, তা তার নিজের বিবেচনার বিষয়।”

ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশের জন্য মঙ্গল কামনা করি। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে সরকারই ক্ষমতায় আসুক, তারা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব সিদ্ধান্ত নেবে। আশা করি পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে।”

জয়শঙ্কর বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বের ওপরও জোর দেন এবং বলেন, “ভারত চায়, যে কোনো দেশে জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক।”

সূত্র- এনডিটিভি

মতামত দিন