আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দনবাস ইস্যুতে পিছু হটার প্রশ্নই নেই,কঠোর অবস্থান পুতিনের।

নিজেস্ব প্রতিবেদক:

দনবাস প্রশ্নে রাশিয়ার অবস্থান মোটেও বদলাচ্ছে না—বরং আরও চাপে ফেলছেন ভ্লাদিমির পুতিন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউক্রেন যত চাপই দিক, দনবাস অঞ্চলে রাশিয়া কোনো সমঝোতার পথে যাচ্ছে না।

পুতিনের ভাষায়, “এ অঞ্চলগুলো আমরা নিজেদের শক্তি দিয়ে সুরক্ষিত করব, নইলে ইউক্রেনীয় বাহিনীকে এলাকা ছাড়তেই হবে।” রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, দনবাসের প্রায় ৮৫ শতাংশ এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি আগেই ঘোষণা করেছিলেন—এক ইঞ্চি জমিও ছাড় দেওয়ার প্রশ্ন নেই। ফলে দুই পক্ষের অবস্থান আরও শক্ত হয়ে দাঁড়িয়েছে।

এ সময়টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, পুতিন যুদ্ধ শেষ করতে রাজি আছেন। এই বক্তব্যের পর আলোচনার নেপথ্যে নড়াচড়া আরও বেড়েছে। রাশিয়া-মার্কিন আলোচকদের মধ্যে বৈঠক হয়েছে, পুতিনের সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। ফ্লোরিডায় ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক নির্ধারিত।

তবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য যে প্রস্তাবগুলো দিয়েছে, তার সবগুলোতে রাশিয়া রাজি নয়—পুতিন শুধু এতটুকুই নিশ্চিত করেছেন। কোন পয়েন্টে আপত্তি রয়েছে, তা তিনি খোলাসা করেননি।

রাশিয়া সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে গেছে—এটিও তাদের অবস্থানকে আরও শক্ত করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা।

মতামত দিন