আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আইসিসি গ্রেপ্তারি পরোয়ানাকে উপেক্ষা করে নিউইয়র্কে যাচ্ছেন নেতানিয়াহু।

নিজেস্ব প্রতিবেদক:

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সতর্ক করেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকা অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শহরে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। তবে নেতানিয়াহু এই হুঁশিয়ারিকে উপেক্ষা করে সফরে যাচ্ছেন।

নেতানিয়াহু একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে বলেন,মেয়রের সঙ্গে আলোচনার শর্ত হলো ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করা। অন্যথায় কোনো আলোচনা হবে না। আইসিসি গত বছরের প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০২৩ সালের গাজা হামলার পর নির্বিচার মানুষ হত্যায় নেতানিয়াহুর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নিউইয়র্কে তার গ্রেপ্তার করা কঠিন। কারণ, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পক্ষে ছিলেন এবং আইসিসি-র বিচারক ও প্রসিকিউটরদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিলেন।

মতামত দিন