আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

২০২৭ সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

নিজেস্ব প্রতিবেদক:

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে আসা গ্যাসের উপর নির্ভরতা কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে। ব্রাসেলসে বুধবার জানানো হয়, ২০২৬ সালের শেষ নাগাদ রাশিয়ার তরলীকৃত গ্যাস (এলএনজি) এবং ২০২৭ সালে পাইপলাইন গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করা হবে।

প্রাথমিক খসড়া অনুযায়ী, স্বল্পমেয়াদি চুক্তির এলএনজি সরবরাহ ২৫ এপ্রিল ২০২৬ থেকে বন্ধ হবে, আর পাইপলাইন গ্যাস সরবরাহ ১৭ জুন ২০২৬ থেকে থেমে যাবে। দীর্ঘমেয়াদি চুক্তির এলএনজি সরবরাহ বন্ধ হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে, এবং পাইপলাইন গ্যাস ৩০ সেপ্টেম্বর ২০২৭ থেকে। প্রয়োজন হলে ১ নভেম্বর ২০২৭-এর মধ্যে এই নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে কার্যকর করা হবে।

ইউরোপীয় নেতারা বলছেন, যদি জ্বালানি সংকট দেখা দেয়, তবে সময়মতো নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার সুযোগ থাকবে। তবে এই উদ্যোগকে অনেক দেশে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

অর্থনীতিবিদ মারিও দ্রাঘি সতর্ক করেছেন, রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপ এখনও জ্বালানি সংকটে ভুগছে। বর্তমানে গ্যাসের দাম যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি।

রাশিয়া বলেছে, ইউরোপের এই সিদ্ধান্ত তাদের অর্থনীতি ও শিল্পখাতে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা কার্যকর হলে ইউরোপের জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন হবে।

সূত্র: শাফাক নিউজ

মতামত দিন