আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০০ জনে।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ফলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে, বিশেষ করে সুমাত্রার তাপানুলি তেঙ্গা এলাকায় দুর্যোগে বহু গ্রাম তলিয়ে গেছে।

থাইল্যান্ডে এখন পর্যন্ত ১৬০ জনের প্রাণহানি এবং বন্যার পানিতে বিপর্যস্ত পর্যটন এলাকা ও অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়ার’-এর কারণে প্রায় দেড় লাখ মানুষ বাস্তুচ্যুত এবং ৩ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে।

মালয়েশিয়াতেও বন্যা ও ভূমিধসে কয়েকজনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ এবং সুপেয় পানির ব্যবস্থা এখনও চ্যালেঞ্জিং।

মতামত দিন