আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৭০ হাজার।

নিজেস্ব প্রতিবেদক:

গাজায় টানা ইসরায়েলি হামলার মধ্যে মৃত্যু থামছে না। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, বৃহস্পতিবারের পর নতুন করে আরও ৩০১ জনের প্রাণহানি যুক্ত হওয়ায় মোট নিহতের সংখ্যা ৭০ হাজার ১০০–এর ঘর পেরিয়েছে।

মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, সাম্প্রতিক হামলায় নিহত দুইজনের পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে দীর্ঘদিন চাপা থাকা বহু মানুষের দেহাবশেষ উদ্ধার ও শনাক্ত করায় নতুন সংখ্যা আরও বেড়ে গেছে।

এ বিষয়ে ইসরায়েলের দিক থেকে কোনো তাত্ক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাজা থেকে প্রকাশিত হতাহতের তথ্য নিয়ে তেল আবিব অতীতে সন্দেহ প্রকাশ করলেও নিজেদের কোনো বিকল্প হিসাব কখনো প্রকাশ করেনি।

মতামত দিন