আবারও ভূমিকম্পে কাঁপল পাকিস্তান।
পাকিস্তানের বেলুচিস্তানের লোরালাই অঞ্চলে শনিবার ভোরে স্বল্প মাত্রার ভূকম্পন টের পাওয়া গেছে। হঠাৎ নড়েচড়ে ওঠায় অনেকেই ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় দাঁড়ান।
দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৩.৪। উৎসস্থল লোরালাই শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ২৩ কিলোমিটার দূরে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ঘরবাড়ির ক্ষতি বা মানুষের হতাহতের তথ্য পাওয়া যায়নি।
চলতি মাসের শুরুতে এবং কয়েক দিন আগেও পাকিস্তানে সামান্য মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। বেলুচিস্তান যেহেতু ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ অঞ্চল, তাই অতীতেও বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। ২০০৮ সালে সেখানে ভয়াবহ ভূমিকম্পে দুই শতাধিক মানুষের মৃত্যু এবং বহু পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল।
মতামত দিন