আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হংকংয়ে বহুতল ভবনের আগুন এখনো নেভেনি,নিহত ৪৪, নিখোঁজ অন্তত ২৭৯।

নিজেস্ব প্রতিবেদক:

হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ১৮ ঘণ্টা অতিক্রম করলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার সকালেও ধোঁয়ার স্তর চোখে পড়ার মতো, এবং কিছু ভবনের অংশে আগুনের ছোট শিখা দেখা যাচ্ছে।

এ ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে, ৪৫ জন গুরুতর আহত, আর ২৭৯ জন এখনও নিখোঁজ।

স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৫১ মিনিটে বহুতল ভবনে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের তৎপরতায় শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। জরুরি প্রয়োজনে তাদের আবাসনের ব্যবস্থা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালেও ধোঁয়ার স্তর চোখে পড়ছিল। ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে। কমপ্লেক্সের মোট আটটি ভবনের মধ্যে চারটি সম্পূর্ণ ধ্বংস, তিনটি ক্ষতিগ্রস্ত এবং একটি আংশিক নিরাপদ। সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

বাসিন্দারা ভোর থেকেই নিজেরা বাড়ির ক্ষয়ক্ষতি যাচাই করছেন। আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক এবং একজন প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে।

অগ্নিকাণ্ডের প্রভাবের কারণে ফায়ার সার্ভিস সর্বোচ্চ পাঁচ মাত্রার সতর্কতা জারি করেছে—যা শেষ তিন দশকে হংকংয়ে সর্বোচ্চ। আশেপাশের ১৩টি স্কুল নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে।

মতামত দিন