আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ফের ৫.১ মাত্রার ভূমিকম্প।

নিজেস্ব প্রতিবেদক:

ইন্দোনেশিয়ার নর্থ সুমাত্রার নর্থ নিয়াস রেজেন্সিতে বুধবার (২৬ নভেম্বর) রাত ১২টার দিকে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোনো প্রাণহানি বা স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি তন্দানোর দক্ষিণে প্রায় ২৯ কিলোমিটার দূরত্বে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে, রোববার (২৩ নভেম্বর) ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সে ঘটনাতেও কোনো হতাহতি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অঞ্চলের মধ্যে থাকা ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকায় টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে প্রায়শই ভূমিকম্প হয়। এই কারণে দেশটি ভূমিকম্প প্রবণ এলাকায় পড়ে।

মতামত দিন