আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল পরীক্ষায় নতুন সক্ষমতার ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী—যা সমুদ্র ও স্থল উভয় পরিবেশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বিষয়টি প্রথম প্রকাশ করে পাকিস্তানি দৈনিক ডন

মঙ্গলবার (২৫ নভেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর—জানায়, দেশীয় গবেষণা ও প্রকৌশলের মাধ্যমে উন্নয়ন করা এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় অত্যাধুনিক নির্দেশনা প্রযুক্তি, উন্নত ম্যানুভারিং সুবিধা এবং আধুনিক সেন্সর ব্যবহৃত হয়েছে। পরীক্ষার সময় এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তু আঘাত করে।

পরীক্ষাটি প্রত্যক্ষ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফসহ প্রকল্পের সঙ্গে যুক্ত শীর্ষ বিজ্ঞানী ও প্রকৌশলীরা। আইএসপিআর বিবৃতিতে বলেছে, সফল উৎক্ষেপণ পাকিস্তানের সামরিক প্রযুক্তিগত সক্ষমতার নতুন দিগন্ত খুলে দেবে এবং সমুদ্র প্রতিরক্ষায় নৌবাহিনীর অবস্থান আরও শক্তিশালী করবে।

ইসলামাবাদ দাবি করছে—সর্বাধুনিক অ্যাভিওনিক্স ও ন্যাভিগেশন সিস্টেম থাকার ফলে মিসাইলটি শত্রু রাডারকে বিভ্রান্ত করে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। এটি ভবিষ্যতে নৌবাহিনীর বহরকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

এর আগে দুই মাস পূর্বেই পাকিস্তান ‘ফাতাহ-ফোর’ নামের দেশীয় ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায়, যার পাল্লা প্রায় ৭৫০ কিলোমিটার।

মতামত দিন