মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার সিদ্ধান্ত ট্রাম্পের।
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ করছে হোয়াইট হাউস। অভিযোগ অনুযায়ী, মুসলিম ব্রাদারহুড যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থবিরোধী তৎপরতায় যুক্ত এবং হামাসকে সমর্থন দিয়ে থাকে। এসব বিবেচনায় সংগঠনটির মিশর, লেবানন ও জর্ডানের শাখাগুলোও নিষিদ্ধ ঘোষণার ঝুঁকিতে রয়েছে।
মিশরসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ব্রাদারহুড আগেই কালো তালিকায় আছে। গোপনে সংগঠনটি বিভিন্ন রাষ্ট্রে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম চালায়। ১৯২৮ সালে হাসান আল-বান্না প্রতিষ্ঠা করেন মুসলিম ব্রাদারহুড, যা পরবর্তীতে অঞ্চলজুড়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে।

মতামত দিন