সৌদি আরবে প্রথমবারের মত চালু হলো নন-অ্যালকোহলিক বার।
বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম রাষ্ট্র সৌদি আরবে দীর্ঘদিন ধরে মদপান ও বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ১৯৫২ সাল থেকে দেশটিতে এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ, এবং আইন ভাঙলে কঠোর শাস্তি দেওয়া হয়।
সম্প্রতি রিয়াদে ‘এ-১২’ নামের একটি নতুন ক্যাফে চালু হয়েছে, যেখানে বার খুলে অ্যালকোহলবিহীন পানীয় পরিবেশনের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এটি দেশটির ইতিহাসে প্রথম এমন প্রতিষ্ঠান, যেখানে বিয়ার ও অন্যান্য সাধারণত অ্যালকোহলযুক্ত পানীয়ের নন-অ্যালকোহলিক সংস্করণ পরিবেশিত হচ্ছে।
এই ক্যাফেতে বিদেশি বারগুলোর মতো পরিবেশ তৈরি করা হয়েছে, এবং নারী-পুরুষ একসাথে বসে পানীয় উপভোগ করতে পারবে।
উপসাগরীয় অঞ্চলে কেবল সৌদি আরব ও কুয়েতে অ্যালকোহলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে আগামী বছর থেকে অমুসলিম বিদেশী কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে। এর আগেও ২০২৪ সালে রিয়াদে একটি দোকানকে অমুসলিম কূটনীতিকদের জন্য মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল।
সূত্র: নিউ আরব, ডন, ফ্রান্স-২৪

মতামত দিন