আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে,হামাসের ৫ শীর্ষ নেতাকে হত্যা করলো ইসরায়েল।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা উপত্যকায় হামাসের পাঁচজন শীর্ষ সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২২ সেপ্টেম্বর) ইসরায়েলি বাহিনী এই পদক্ষেপ নিয়েছে, যেসব এলাকা যুদ্ধবিরতির আওতায় থাকা সত্ত্বেও হামাসের হামলার শিকার হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা যেসব এলাকা থেকে সরতে বাধ্য হয়েছে, সেগুলো ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত নিরাপত্তা সীমার মধ্যে পড়ে। এই অঞ্চল থেকেই হামাসের অভিযান চালানো হয়েছে, যা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী শান্ত থাকা উচিত ছিল।

নেতানিয়াহুর কার্যালয় আরও জানিয়েছে, “হামাস আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আমাদের নিয়ন্ত্রিত এলাকায় একজন সন্ত্রাসী সেনাদের ওপর হামলা চালিয়েছে। জবাবে পাঁচজন শীর্ষ হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।”

ইসরায়েল দাবি করছে, তারা যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলেছে, কিন্তু হামাস তা করেনি। পাশাপাশি তারা মধ্যস্থতাকারীদের কাছে আহ্বান জানিয়েছে যাতে হামাসকে শান্তি চুক্তি মেনে চলতে বাধ্য করা যায়।

মতামত দিন